ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

চরভদ্রাসনে রাস্তার ধারে গাছের গুঁড়ি রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের দক্ষিণ পাশে প্রধান সড়কের ধারে বড় আকারের গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে এক করাতকল মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন–এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোল্যা ‘স’ করাতকলের মালিক বাবু সরদারকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় এবং মামলার নিষ্পত্তি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন করাতকল প্রধান সড়কের পাশে বড় গাছের গুঁড়ি স্তুপ করে রাখায় নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।

সড়কের শৃঙ্খলা নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৮৯ ধারায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে বাবু সরদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের পেশকার রাসেল মুন্সি এবং তিনজন পুলিশ কনস্টেবল উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে রাস্তার ধারে গাছের গুঁড়ি রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের দক্ষিণ পাশে প্রধান সড়কের ধারে বড় আকারের গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে এক করাতকল মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন–এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোল্যা ‘স’ করাতকলের মালিক বাবু সরদারকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় এবং মামলার নিষ্পত্তি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন করাতকল প্রধান সড়কের পাশে বড় গাছের গুঁড়ি স্তুপ করে রাখায় নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।

সড়কের শৃঙ্খলা নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৮৯ ধারায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে বাবু সরদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের পেশকার রাসেল মুন্সি এবং তিনজন পুলিশ কনস্টেবল উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত