ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

তন্দ্রাচ্ছন্ন চালকের নিয়ন্ত্রণ হারানোয় লোহাগাড়ায় কাভার্ডভ্যান উল্টে আহত ১

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুরনো বই-খাতা বোঝাই একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় চালক আহত হয়েছেন এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বুধবার (২০ মে) ভোর ৫টার দিকে উপজেলার পদুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম মোহাম্মদ বেলাল। তিনি পিরোজপুর জেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি কক্সবাজারের চকরিয়া থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে পদুয়া বাজার এলাকায় মহাসড়কের মাঝখানে কাভার্ডভ্যানটি উল্টে যায়।

দুর্ঘটনায় চালক মোহাম্মদ বেলাল আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠান।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে পুলিশের এএসআই জুলফিকার আলী বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

তন্দ্রাচ্ছন্ন চালকের নিয়ন্ত্রণ হারানোয় লোহাগাড়ায় কাভার্ডভ্যান উল্টে আহত ১

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুরনো বই-খাতা বোঝাই একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় চালক আহত হয়েছেন এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বুধবার (২০ মে) ভোর ৫টার দিকে উপজেলার পদুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম মোহাম্মদ বেলাল। তিনি পিরোজপুর জেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাভার্ডভ্যানটি কক্সবাজারের চকরিয়া থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে পদুয়া বাজার এলাকায় মহাসড়কের মাঝখানে কাভার্ডভ্যানটি উল্টে যায়।

দুর্ঘটনায় চালক মোহাম্মদ বেলাল আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠান।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে পুলিশের এএসআই জুলফিকার আলী বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত