ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে ১৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও শীতবস্ত্র বিতরণ

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে দিনাজপুরে সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্রেইন ফাউন্ডেশন, দিনাজপুর ও ফেইথ বাংলাদেশ-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এই কর্মসূচির আওতায় সাধারণ রোগ, শিশু ও নারী স্বাস্থ্য, নাক-কান-গলা, চর্মরোগ, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, ক্যান্সার ও চক্ষু রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রায় ১ হাজার ৫০০ দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হন।

মানবিক এই উদ্যোগে সহযোগিতা করেন এম. খান ফাউন্ডেশন, উইমেন্স ইম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন, ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা, ইনার হুইল ক্লাব অব বেইলি গার্ডেন, ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, অপসোনিন ফার্মা, রেনেটা পিএলসি, অরবিস ইন্টারন্যাশনাল, গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল (দিনাজপুর), ফেইথ বাংলাদেশ ডেন্টাল ইউনিট, ফেইথ বাংলাদেশ ইনস্টিটিউট অব এলাইড হেলথ প্রফেশনালস এবং ব্রাইটার লাইফ স্কুল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ব্রেইন ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকার সভাপতি মিজ নীলুফার আহমেদ করিম, গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. ইলিয়াস আলী খান এডিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট চিকিৎসকরা।

দিনাজপুর ব্রেইন ফাউন্ডেশনের সভাপতি ডা. মোঃ সারোয়ার মুর্শেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা. রইছ উদ্দিন আহমেদ।

কর্মসূচিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রাথমিক মূল্যায়ন ও থেরাপি পরামর্শ প্রদান করেন ফেইথ বাংলাদেশের থেরাপিউটিক হেড ও স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নাবাগতা দাস, অকুপেশনাল থেরাপিস্ট মোঃ শামীম রহমান এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ইশরাক মুজনেবিন পৃথীল।

বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘদিন ধরে ব্রেইন ফাউন্ডেশন, দিনাজপুর ও ফেইথ বাংলাদেশ নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন চেরাডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ, বিএনসিসি, গার্লস স্কাউট, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দিনাজপুরে ১৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত