ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নলডাঙ্গার হালতিবিলে বাবার চোখের সামনেই ডুবে মারা গেল ছেলে

নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে বাবা-ছেলে। বাবা প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মারা গেছেন ছেলে।

নিহত যুবকের নাম মো. সদু ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামন গ্রামের হবি প্রামাণিকের (৬০) ছেলে। এ ঘটনায় তাঁর বাবা হবি প্রামাণিক আহত হয়েছেন।

 মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে নলডাঙ্গার হালতির বিলে মাছ শিকারের সময় আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে নলডাঙ্গার হালতির বিলে মাছ শিকারে নৌকা নিয়ে যান হবি প্রামাণিক ও তাঁর ছেলে সদু ইসলাম। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানি উত্তাল হয়ে ওঠে। তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান বাবা ও ছেলে। এ সময় আহত হবি প্রামাণিক অন্য একটি নৌকায় আশ্রয় নিতে সক্ষম হলেও পানিতে তলিয়ে যান সদু ইসলাম। পরে স্থানীয়রা জাল দিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। হবি প্রামাণিক ও তাঁর ছেলে সদু ইসলাম মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নলডাঙ্গার হালতিবিলে বাবার চোখের সামনেই ডুবে মারা গেল ছেলে

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে বাবা-ছেলে। বাবা প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মারা গেছেন ছেলে।

নিহত যুবকের নাম মো. সদু ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামন গ্রামের হবি প্রামাণিকের (৬০) ছেলে। এ ঘটনায় তাঁর বাবা হবি প্রামাণিক আহত হয়েছেন।

 মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে নলডাঙ্গার হালতির বিলে মাছ শিকারের সময় আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে নলডাঙ্গার হালতির বিলে মাছ শিকারে নৌকা নিয়ে যান হবি প্রামাণিক ও তাঁর ছেলে সদু ইসলাম। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানি উত্তাল হয়ে ওঠে। তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান বাবা ও ছেলে। এ সময় আহত হবি প্রামাণিক অন্য একটি নৌকায় আশ্রয় নিতে সক্ষম হলেও পানিতে তলিয়ে যান সদু ইসলাম। পরে স্থানীয়রা জাল দিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। হবি প্রামাণিক ও তাঁর ছেলে সদু ইসলাম মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত