"সত্য সুন্দর সাম্য,আমাদের কাম্য "এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কলেজ থিয়েটারের ২৩ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ই.বি রোডস্থ সিরাজগঞ্জ পৌর ভাষাণী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবির পাল শচীন এর সঞ্চালনায় ২৩ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা।
প্রধান অতিথি লিটন সাহা বলেন, নাটক ও সংস্কৃতি মানুষের জীবনকে আনন্দময় করার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ ২৩ বছর ধরে কলেজ থিয়েটার সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজ থিয়েটারের এই পথচলা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হোক এটাই আমার প্রত্যাশা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কথক থিয়েটারের প্রধান পরিচালক হাফিজুর রহমান সামাদ,প্রসূন থিয়েটারের সভাপতি মাহবুব এ খোদা টুটুল,অনুস্বর থিয়েটারের আহ্বায়ক সাংবাদিক হীরক গুণ, রূপক নাট্যগোষ্ঠীর সভাপতি রাসেল আহমেদ শিবলী,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের বিভিন্ন নাট্য সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদক ও সদস্য বৃন্দ।
উল্লেখ্য :প্রসূন থিয়েটার অন্যতম সদস্য তাসনিয়া তাসনিম এর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন সিরাজগঞ্জ কলেজ থিয়েটার সংগঠন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন