ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

পানছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

পানছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে এক পাহাড়ি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (২৫ জানুয়ারি ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পানছড়ি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার বাসিন্দা ওংজাই মারমা (৩৬)-এর বসতবাড়ির মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে দুই কক্ষবিশিষ্ট মাটির ঘরটি অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্রসহ নগদ ১৮ হাজার টাকা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের অন্য বসতঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পানছড়িতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে এক পাহাড়ি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (২৫ জানুয়ারি ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পানছড়ি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার বাসিন্দা ওংজাই মারমা (৩৬)-এর বসতবাড়ির মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে দুই কক্ষবিশিষ্ট মাটির ঘরটি অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্রসহ নগদ ১৮ হাজার টাকা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের অন্য বসতঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত