বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেলের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার)।
এ সময় জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবী ও আইনজীবীদের সহকারীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা ও দ্রুত রোগমুক্তির জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। একই সঙ্গে তার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেছি।’

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন