ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে চান্দাইকোনা শ্রী শ্রী গোপাল জিউ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

চান্দাইকোনা রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় মন্দির, শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক।

মন্দিরের সভাপতি ডা. শচিন্দনাথ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও শোভাযাত্রা পরিচালনা করেন প্রবীর কুমার নাগ।

আয়োজকেরা জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় মূল্যবোধের চর্চার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় নানা ধর্মীয় কর্মসূচি চলছে।

অনুষ্ঠানে চান্দাইকোনা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সামা, ছাত্রনেতা সনজয় চন্দ্রসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রায়গঞ্জ উপজেলা শাখা।

জন্মাষ্টমী উপলক্ষে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আয়োজকেরা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধর্মীয় কর্মসূচি পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে চান্দাইকোনা শ্রী শ্রী গোপাল জিউ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

চান্দাইকোনা রায়গঞ্জ উপজেলা কেন্দ্রীয় মন্দির, শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক।

মন্দিরের সভাপতি ডা. শচিন্দনাথ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও শোভাযাত্রা পরিচালনা করেন প্রবীর কুমার নাগ।

আয়োজকেরা জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় মূল্যবোধের চর্চার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় নানা ধর্মীয় কর্মসূচি চলছে।

অনুষ্ঠানে চান্দাইকোনা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সামা, ছাত্রনেতা সনজয় চন্দ্রসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রায়গঞ্জ উপজেলা শাখা।

জন্মাষ্টমী উপলক্ষে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আয়োজকেরা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধর্মীয় কর্মসূচি পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত