ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

বড়লেখায় গৃহবধূ মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ,গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মুন্নির মৃত্যুর ঘটনাকে ঘিরে কোনো ধরনের টালবাহানা তাঁরা মেনে নেবেন না। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক ও আব্দুল গনির সভাপতিত্বে ও সমাজসেবক আব্দুল কাদির পলাশ এবং সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান রাজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট নুরুল ওয়াহিদ এবং রাজনীতিবিদ ও অনলাইন অ্যাক্টিভিস্ট আহমদ রিয়াজ, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ফখরুল ইসলাম, বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, সমাজসেবক খালেদ আহমদ, রবিউল ইসলাম সুহেল, শাহিন আহমদ, সুরমান আহমদ ও শিপার আহমদ, সাংবাদিক হাসান শামীম, ফয়ছল আহমদ সাগর, ছাত্রনেতা তানিম আহমদ, আরিফুল ইসলাম প্রমুখ। মুন্নির পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বাবা মকবুল আলী ও মা রেনু বেগম ও ভাই মাছুম আহমদ প্রমূখ।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মুন্নির বিরোধ হয়। একপর্যায়ে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ওই সময় মুন্নি ভিডিও ও খুদে বার্তার মাধ্যমে তাঁর বাবা-মাকে বিষয়টি জানান। মেয়ের কাছ থেকে এমন খবর পেয়ে তাঁর বাবা স্থানীয় কয়েকজন মুরব্বির সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি সমাধানের অনুরোধ জানান। পরে একজন মুরব্বি তাঁকে ফোন করে জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

পরিবারের দাবি, এর কিছুক্ষণ পর স্থানীয় জনপ্রতিনিধির পরিচয় দিয়ে এক ব্যক্তি মুন্নির বাবাকে শ্বশুরবাড়িতে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি বাথরুমের কাঠের বিমের সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। মুন্নির পরিবারের অভিযোগ, তাঁকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। তাঁরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত, মামলা গ্রহণ, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বড়লেখায় গৃহবধূ মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ,গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত