সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. নাছার আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছার আলী উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া এলাকার মুন্সিবাড়ির বাসিন্দা। তিনি চান্দাইকোনা বাজারে একটি ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাছার আলী চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় মহাসড়ক পার হয়ে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহরের দিকে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এক মুরব্বির মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে থানা পুলিশ তদন্ত করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন