সিরাজগঞ্জের রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজীমুদ্দীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব ইমতিয়াজ মাহমুদ খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেনসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন। খেলাকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে জমে ওঠে ফাইনাল ম্যাচ।
শেখ আব্দুর রাজ্জাক জুয়েল বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন