ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে পৃথক অভিযানে ৬ মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রতারণা, হত্যা ও সিআর মামলাসহ বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার নিয়মিত প্রতারণা মামলার আসামি মো. ইমন ইবনে কবির (২২), মো. আল আমিন সরকার (২৯) ও মো. নাজিম উদ্দিনকে (২৫) ঢাকার ডিএমপির শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইমন ইবনে কবির ঢাকার ফরিদাবাদ কদমতলী এলাকার ৫৮ চান টেক্সটাইল এলাকার মো. কবির হোসেনের ছেলে। মো. আল আমিন সরকার ঢাকার কেরানীগঞ্জ থানার চরআলী হযরতপুর ইউনিয়নের বৌনকান্দি ইটভাটা এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে। একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. নাজিম উদ্দিন।

এ ছাড়া সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. হায়দার আলী (৬০), রায়গঞ্জ থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি আবু বক্কর সিদ্দিক (৫৩) এবং হত্যা মামলার আসামি মো. সুলতান মাহমুদকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. হায়দার আলী দাথিয়া দিগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। আবু বক্কর সিদ্দিক রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের মৃত হারান খন্দকারের ছেলে। মো. সুলতান মাহমুদ উপজেলার গোয়ালপাড়া (শালিয়াগাড়ী) এলাকার খোরশেদ আলমের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রায়গঞ্জ থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে পৃথক অভিযানে ৬ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত