সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দ্বার। ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যলোকের স্টুডিও থিয়েটার হলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন এই মঞ্চকে ঘিরে নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের এস.এস.রোডস্থ নাট্যলোক স্টুডিও থিয়েটার হলে উপলক্ষে আয়োজন করা হয় মোমবাতি প্রজ্বালন,আলোচনা সভা ও নাট্য প্রদর্শনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ নাট্যলোকের সভাপতি মমিন বাবু ও পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন রহমান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের প্রখ্যাত নাট্যকার,নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন,নাট্যলোকের উপদেষ্টা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,একটি শহরের সামগ্রিক বিকাশ শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে হয় না সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ।নাট্যলোকের এই স্টুডিও থিয়েটার হল সিরাজগঞ্জের নাট্যচর্চাকে আরও গতিশীল করবে। এখানে নিয়মিত নাট্যচর্চা,প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সিরাজগঞ্জের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সবসময় ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন,নাট্যলোকের এই নতুন মঞ্চ সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এ মঞ্চে নিয়মিত নাট্যচর্চা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জেলার শিল্পী ও নাট্যকর্মীরা আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য: উদ্বোধনী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক ‘পুতুলের বিয়ে’। নাটকটির নির্দেশনা দেন শাহানা মনি। দর্শকদের উপস্থিতিতে নাটকটি পরিবেশিত হলে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন