ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

শাহজাদপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জুলহাস ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুলহাস ইসলাম পুকুরপাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরদিন শিশুটির রক্তক্ষরণ হলে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় সে। পরে শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেল ৫টার দিকে পুকুরপাড় এলাকা থেকে মামলার প্রধান আসামি জুলহাস ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শাহজাদপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জুলহাস ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুলহাস ইসলাম পুকুরপাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরদিন শিশুটির রক্তক্ষরণ হলে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় সে। পরে শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেল ৫টার দিকে পুকুরপাড় এলাকা থেকে মামলার প্রধান আসামি জুলহাস ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।’

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত