ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

টাঙ্গাইলে রেললাইনে বসে থাকা শিশুসহ ৫ জন ট্রেনে কাটা পড়ে নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে বাসটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে থেমে যায়। পরে বাসের কয়েকজন যাত্রী নেমে মহাসড়কের পাশের রেললাইনের ওপর বসে ছিলেন।

এ সময় দ্রুতগতির সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত পাঁচজন একই পরিবারের সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে রেললাইনে বসে থাকা শিশুসহ ৫ জন ট্রেনে কাটা পড়ে নিহত

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা একই পরিবারের সদস্য হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে বাসটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে থেমে যায়। পরে বাসের কয়েকজন যাত্রী নেমে মহাসড়কের পাশের রেললাইনের ওপর বসে ছিলেন।

এ সময় দ্রুতগতির সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত পাঁচজন একই পরিবারের সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত