চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বানিয়ারহাট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. টিপু রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রেনের হর্ন ও শব্দ তিনি শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত টিপু কক্সবাজার জেলার চাকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মোহাম্মদ শাহজাহানের ছেলে।
নিহতের মামা খলিল জানান, কয়েকদিন আগে টিপু তাদের বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার বিকেলে ঘুরতে বের হলে দুর্ঘটনার খবর পান তারা। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল বলছে, রেললাইন বা রেলপথের আশপাশে চলাচলের সময় হেডফোন ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য অসতর্কতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই রেলপথে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন