চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে দুই দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য জননেতা হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।গত ১৪ ও ১৫ জুন ছাইনীপাড়া দলীয় কার্যালয়ে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সভাপতি মোহাম্মদ সাবের। এ সময় বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সহ ৪৫০ টি প্যাকেট বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকালে সাবের ঐ বলেন, হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তারা মাঠে কাজ করছেন। শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন ও পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।ত্রাণ গ্রহণকারী কয়েকজন ভুক্তভোগী জানান, সাম্প্রতিক বন্যায় তাদের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সহায়তা পর্যাপ্ত না পাওয়ায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। এমন পরিস্থিতিতে এই মানবিক সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।এ সময় উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাশেদুল আলম, পোমরা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাজিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাদশা, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন, জালাল, নাছের এসকান্দর, শরিফ, বোরহান উদ্দিন সোহান, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার কর্মসূচি অব্যাহত থাকবে। তারা বলেন, মানবিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।