ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ অনিশ্চিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত বেতছড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় তালাবদ্ধ একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর গ্রাস করে ফেলে। দুর্গম পাহাড়ি এলাকা ও সংকীর্ণ যাতায়াত ব্যবস্থার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, নগদ টাকা এবং প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।

ঘরের মালিকের ভাগিনা তারেক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির সদস্যরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২০ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিপসী তংচংগ্যা বলেন, “এলাকাটি অত্যন্ত প্রত্যন্ত হওয়ায় জরুরি দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।” তিনি সামর্থ্যবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ঘটনার খবর পেয়ে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “ঘটনার পরপরই দলীয় নেতাকর্মীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছি। অসহায় পরিবারটির সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

এদিকে, স্থানীয় যুবদল নেতা মোঃ ইউসুফসহ এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ অনিশ্চিত

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত