চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা-এর শিলক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেহেদী তালুক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখা।
বুধবার (২৯ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আ জ ম ওমর, শিলক ইউনিয়ন জামায়াতের সভাপতি হামিদুল হক, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আবদুল গফুর, সেক্রেটারি মোহাম্মদ সাজ্জাদসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এসময় উপজেলা আমীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন