ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
খোলা বার্তা

চিরিরবন্দরে বিএনপি প্রার্থী আখতারুজ্জামানের মনোনয়ন দাখিল

দিনাজপুর ৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বেলা ১১ টায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ফাতেহা তুজ জোহরার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সহযোগি অধ্যাপক মেছবাহুল ইসলাম, সাঁইতাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মোকছেদুর রহমান উপস্থিত ছিলেন।

চিরিরবন্দরে বিএনপি প্রার্থী আখতারুজ্জামানের মনোনয়ন দাখিল