ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
খোলা বার্তা

চিরিরবন্দরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

দিনাজপুর চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে।

“মানবাধিকার সবার, রক্ষা করব আমরা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে উপজেলার বাংলাবাজার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি, মানববন্ধন ও নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত নাটকটি উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

র‍্যালি ও মানববন্ধনে শিক্ষার্থীরা মানবাধিকার রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, শিক্ষার্থীদের বক্তব্য ও সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষার্থী ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন-এর দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২২ আগস্ট ২০২৬

চিরিরবন্দরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

দিনাজপুর চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে।

“মানবাধিকার সবার, রক্ষা করব আমরা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে উপজেলার বাংলাবাজার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি, মানববন্ধন ও নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত নাটকটি উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

র‍্যালি ও মানববন্ধনে শিক্ষার্থীরা মানবাধিকার রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, শিক্ষার্থীদের বক্তব্য ও সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষার্থী ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন-এর দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত