ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

দিনাজপুর-৪ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির রংপুর বিভাগীয় অঞ্চল টিম সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় আফতাব উদ্দিন মোল্লা বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। প্রায় ১৭ বছর ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন উত্তোলন ও প্রস্তুতি কার্যক্রমে সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ ও কৌতূহল দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, দিনাজপুর-৪ আসনে আগামী দিনে নির্বাচনী লড়াই আরও তীব্র আকার ধারণ করবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

দিনাজপুর-৪ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন উত্তোলন

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত