দিনাজপুরের চিরিরবন্দরে বাস ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মর্মান্তিক মৃত্যু ও ৭ জন গুরুতর আহত হয়েছে।
এ দুর্ঘটনাটি গতকাল ৩ ডিসেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৮ টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ডের পশ্চিমে রাজাপাড়া মোড়ে ঘটেছে।
প্রত্যক্ষদর্শিগন জানান, জামায়াত জোটের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে রেইনবো নামে একটি যাত্রীবাহি বাস রংপুর থেকে দিনাজপুরের উদ্দ্যেশে আসার প্রাক্কালে রানীরবন্দর থেকে সৈয়দপুরগামী একটি অটোচার্জারকে সামনে থেকে ধাক্বা দেয়। এতে সংঘর্ষে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয় ও ৭ জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল ও দিনাজপুর দশমাইল হাইওয়ের থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুবুল কবির জানান, ঘাতক বাসটি আটক আছে, বাস চালককে পাওয়া যায়নি। যান চলাচল সম্পুর্ন স্বাভাবিক আছে। ে ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন