চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভুয়া ছবির ভিত্তিতে ছাত্রদল নেতা শওকত আলীকে আটক করা হলেও পরে আদালত থেকে তিনি মুক্তি পান।
গত ৭ জানুয়ারি চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শওকত আলীকে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়। অভিযোগ ছিল—সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে তার ছবি ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
তবে যাচাইয়ে দেখা যায়, ভাইরাল হওয়া ছবিগুলো সম্পাদিত। শওকত আলীর ফেসবুকে আগে প্রকাশিত দুটি পুরনো ছবিতে পরবর্তীতে ডিজিটালি অস্ত্র যুক্ত করা হয়। ভুয়া ছবি ছড়ানোর ঘটনায় তিনি আগেই রাঙ্গুনিয়া মডেল থানায় অনলাইন জিডি করেছিলেন এবং সংশ্লিষ্ট ফেক আইডিগুলোর তথ্য উল্লেখ করেন।
শওকত আলীর দাবি, বালুমহল ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি আরমান হোসেন জানান, অভিযানের সময় শওকত আলীর কাছ থেকে কোনো অস্ত্র বা অবৈধ কিছু উদ্ধার হয়নি এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলাও ছিল না। সন্দেহভাজন হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হলে পরে তিনি মুক্তি পান।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন