নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর তাঁর সভাপতিত্বে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দিয়েছে।
গত ১ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আমিনুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্য হলেন শিক্ষক প্রতিনিধি মো. নুরুজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি মো. রবিউল ইসলাম। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
গোলাম রব্বানী প্রধান এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। এ সময় শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নতুন এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে বলে তাঁরা আশাবাদী।
নবগঠিত এডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান বলেন, “নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রিয় নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। শিক্ষার মান উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এলাকাবাসী ও শিক্ষানুরাগীরা আশা করছেন, নতুন এডহক কমিটির উদ্যোগে বালাপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনের পথ সুগম হবে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন