ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বারোপ

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ও স্বপ্নপূরণের সুযোগ তৈরি করা গেলে তারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের নিরাপদ পরিবেশ ও সমান অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশ ও স্বপ্নপূরণের সুযোগ তৈরি করা গেলে তারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের নিরাপদ পরিবেশ ও সমান অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত