ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু

নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু
প্রতিকী ছবিঃ

নাটোরে নলডাঙ্গা উপজেলায় বারনই নদীতে পড়ে কাবিল (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কাবিল নলডাঙ্গা থানার পিপরুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ মধ্য পাড়া গ্রামের মোঃ আদম ও মোছাঃ হাওয়া দম্পতির ছেলে।

সোমবার (১২ অক্টোবর ) দুপুর আনুমানিক ২ টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের বারনই নদীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা সত্যতা নিশ্চিত করে নিহতের মামাতো ভাই মুজিবুর রহমান মধু বলেন, সোমবার দুপুরে বারনই নদীর দক্ষিণ পাড়ে তীরের কাঁদামাটিতে মাথা ও মুখমণ্ডল গোঁজা অবস্থায় এবং বুক থেকে পা পর্যন্ত পানিতে নিমজ্জিত দেখে নদীর উত্তর পাড়ের লোকজন ডাক-চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে কাবিলের মৃত্যু হয়। নিহত যুবক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, নদী পার বা পার ঘেঁষে চলাচলের সময় মৃগী রোগের খিঁচুনি উঠে তিনি পানিতে পড়ে যান।

​নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি কাপন-দাফনের জন্য পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় নদীতে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরে নলডাঙ্গা উপজেলায় বারনই নদীতে পড়ে কাবিল (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কাবিল নলডাঙ্গা থানার পিপরুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ মধ্য পাড়া গ্রামের মোঃ আদম ও মোছাঃ হাওয়া দম্পতির ছেলে।

সোমবার (১২ অক্টোবর ) দুপুর আনুমানিক ২ টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের বারনই নদীর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনা সত্যতা নিশ্চিত করে নিহতের মামাতো ভাই মুজিবুর রহমান মধু বলেন, সোমবার দুপুরে বারনই নদীর দক্ষিণ পাড়ে তীরের কাঁদামাটিতে মাথা ও মুখমণ্ডল গোঁজা অবস্থায় এবং বুক থেকে পা পর্যন্ত পানিতে নিমজ্জিত দেখে নদীর উত্তর পাড়ের লোকজন ডাক-চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে কাবিলের মৃত্যু হয়। নিহত যুবক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, নদী পার বা পার ঘেঁষে চলাচলের সময় মৃগী রোগের খিঁচুনি উঠে তিনি পানিতে পড়ে যান।

​নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি কাপন-দাফনের জন্য পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত