ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে বজ্রপাত নিরোধে ২০০ তালগাছের চারা রোপণ

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে মানুষকে সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনাজপুরে ২০০টি তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিরামপুর বসাকপাড়া-বুড়িগঞ্জ সংযোগ সড়কের দুই পাশে এসব চারা রোপণ করা হয়।

জানা যায়, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন দেশের বিভিন্ন বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুরভি আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বোরহান, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম।

এ ছাড়া স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর, এক্সিকিউটিভ সেলস তৌহিদ ফয়সালুর বারি, এসডিও আব্দুল্লাহ আল হাসিব ইমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বজ্রপাতপ্রবণ এলাকাগুলোতে তালগাছের চারা রোপণ কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে বজ্রপাত নিরোধে ২০০ তালগাছের চারা রোপণ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত