সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি ভাইস প্রেসিডেন্ট (উপ-সচিব) আফসানা ইয়াসমিন ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস এবং কমিটির অন্যান্য সদস্যরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ রোডস্থ পাবলিক লাইব্রেরি পরিদর্শনে আসেন তিনি। এসময় লাইব্রেরির বিভিন্ন কার্যক্রম,পাঠকসেবা,অবকাঠামো ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস,কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট কল্যাণ সাহা,সদস্য ডা: কে.আর.আলম,সহ-সাধারণ সম্পাদক মো:রুহুল আখতার সোহেল,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক তানভীর শাকিল,রোদ্দুর একটি প্লাটফম এর সভাপতি নাসিমা আহমেদ,সৃজন সংগীত বিদ্যালয়ের পরিচালক বিবেকআনন্দ দাশ, পাবলিক লাইব্রেরি অফিস সহকারি শান্তা ইসলাম স্বপ্নাসহ লাইব্রেরি কমিটির সদস্যরা।
পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন বলেন,একটি সমৃদ্ধ সমাজ ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে পাবলিক লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকশিত হয়। সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির পাঠকসেবা আরও আধুনিক ও কার্যকর করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পাঠকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ আরও বাড়বে।
তিনি আরও বলেন,লাইব্রেরিকে শুধু বই পড়ার স্থান হিসেবে নয়, জ্ঞানচর্চা, সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ধরনের ইতিবাচক কার্যক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, পাবলিক লাইব্রেরি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের মানুষের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে বইমুখী করতে লাইব্রেরির পরিবেশ আরও আধুনিক ও পাঠকবান্ধব করা প্রয়োজন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার এই পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
তিনি আরও বলেন,লাইব্রেরির উন্নয়ন ও পাঠকসেবা বৃদ্ধির লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে নতুন বই সংযোজন,পাঠের পরিবেশ উন্নত করা এবং বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে পাবলিক লাইব্রেরিকে আরও প্রাণবন্ত করে তোলার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি জ্ঞানচর্চার আরও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।
উল্লেখ্য: পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লাইব্রেরির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং এর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন