ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক রঞ্জু

দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা)-এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ শাহিন হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম রঞ্জু নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোছাঃ রুনা লায়লা আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দিনাজপুর প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির ১২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি পদে মোঃ শাহিন হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন ও বিজনেস মিরর) এবং সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম রঞ্জু (মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বুলেটিন) নির্বাচিত হন।

এ ছাড়া সহ-সভাপতি পদে মোঃ রেজাউল করিম ও মোঃ আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক পদে মোঃ মাহবুবুল হক খান, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুস সাত্তার এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবু সাঈদ বিপ্লব নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মোঃ রিয়াজুল ইসলাম সন্টু, মোঃ ইমরুল কায়েস রূপম, মোঃ মাসুদ রানা ও মোঃ মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে অর্থ সম্পাদক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং একজন নির্বাহী সদস্য পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় পদ তিনটি শূন্য রয়েছে।

নবনির্বাচিত কমিটির মাধ্যমে দিনাজপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার ও প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক রঞ্জু

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা)-এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ শাহিন হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম রঞ্জু নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোছাঃ রুনা লায়লা আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দিনাজপুর প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির ১২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি পদে মোঃ শাহিন হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন ও বিজনেস মিরর) এবং সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম রঞ্জু (মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বুলেটিন) নির্বাচিত হন।

এ ছাড়া সহ-সভাপতি পদে মোঃ রেজাউল করিম ও মোঃ আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক পদে মোঃ মাহবুবুল হক খান, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুস সাত্তার এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবু সাঈদ বিপ্লব নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মোঃ রিয়াজুল ইসলাম সন্টু, মোঃ ইমরুল কায়েস রূপম, মোঃ মাসুদ রানা ও মোঃ মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে অর্থ সম্পাদক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং একজন নির্বাহী সদস্য পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় পদ তিনটি শূন্য রয়েছে।

নবনির্বাচিত কমিটির মাধ্যমে দিনাজপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার ও প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত