ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ, ৭ মাস পর বাবার দেখা পেল রায়হান

সৎমায়ের নির্যাতনের অভিযোগে সাত মাস আগে বাড়ি থেকে পালিয়েছিল ১২ বছরের কিশোর রায়হান উদ্দিন। চুল কাটার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বাসে কক্সবাজার যায় সে। সেখান থেকে একটি চক্র তাকে ঢাকায় নিয়ে যায় বলে দাবি রায়হানের। তার অভিযোগ, ঢাকায় ওই চক্রের সদস্যরা তার ডান পা কেটে দিয়ে কমলাপুর রেলস্টেশনে বসিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে।

রবিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ১৯ দিনব্যাপী চুনতি সীরত মাহফিলের সমাপনী দিনে বাবার সঙ্গে দেখা হয় রায়হানের। মাহফিলের মাঠে রায়হানকে ঘোরাফেরা করতে দেখে এক প্রতিবেশী তার বাবা নাজিম উদ্দিনকে খবর দেন। পরে নাজিম সেখানে গিয়ে ছেলেকে শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।

রায়হান চুনতি ইউনিয়নের সাতগড় নয়াপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। সাত মাস পর বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।

রায়হানের দাবি, ঢাকায় নেওয়ার পর চক্রের সদস্যরা তার ডান পা কেটে দেয়। পরে তাকে কমলাপুর রেলস্টেশনে বসিয়ে ভিক্ষা করতে বাধ্য করা হয়। প্রতিদিন ৫০০ টাকা করে চক্রের সদস্যদের দিতে হতো। তার মতো আরও কয়েকজন শিশুকে ওই চক্র ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করছে বলেও দাবি করেছে রায়হান। তবে চক্রের কারও পরিচয় সে জানে না।

রায়হানের বাবা নাজিম উদ্দিন বলেন, ‘ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেছি। সাত মাস আগে চুল কাটতে গিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। আমার ছেলের এমন পরিণতি যারা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ, ৭ মাস পর বাবার দেখা পেল রায়হান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৎমায়ের নির্যাতনের অভিযোগে সাত মাস আগে বাড়ি থেকে পালিয়েছিল ১২ বছরের কিশোর রায়হান উদ্দিন। চুল কাটার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বাসে কক্সবাজার যায় সে। সেখান থেকে একটি চক্র তাকে ঢাকায় নিয়ে যায় বলে দাবি রায়হানের। তার অভিযোগ, ঢাকায় ওই চক্রের সদস্যরা তার ডান পা কেটে দিয়ে কমলাপুর রেলস্টেশনে বসিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে।

রবিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ১৯ দিনব্যাপী চুনতি সীরত মাহফিলের সমাপনী দিনে বাবার সঙ্গে দেখা হয় রায়হানের। মাহফিলের মাঠে রায়হানকে ঘোরাফেরা করতে দেখে এক প্রতিবেশী তার বাবা নাজিম উদ্দিনকে খবর দেন। পরে নাজিম সেখানে গিয়ে ছেলেকে শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।

রায়হান চুনতি ইউনিয়নের সাতগড় নয়াপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। সাত মাস পর বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।

রায়হানের দাবি, ঢাকায় নেওয়ার পর চক্রের সদস্যরা তার ডান পা কেটে দেয়। পরে তাকে কমলাপুর রেলস্টেশনে বসিয়ে ভিক্ষা করতে বাধ্য করা হয়। প্রতিদিন ৫০০ টাকা করে চক্রের সদস্যদের দিতে হতো। তার মতো আরও কয়েকজন শিশুকে ওই চক্র ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করছে বলেও দাবি করেছে রায়হান। তবে চক্রের কারও পরিচয় সে জানে না।

রায়হানের বাবা নাজিম উদ্দিন বলেন, ‘ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেছি। সাত মাস আগে চুল কাটতে গিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। আমার ছেলের এমন পরিণতি যারা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত