দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আয়োজনে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে দিনাজপুর সড়ক সার্কেলের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সওজ রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমান উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে সড়ক ও জনপথ বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলী সওজ সড়ক সার্কেল, দিনাজপুরের মো. মাহবুবুল আলম খান এবং নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বক্তব্য দেন।
দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মো. আসিফ, পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার এবং নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ।
স্বাগত বক্তব্য দেন দিনাজপুর সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ ছোটন।
দিনাজপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মো. শাহনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপবিভাগীয় প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মোমিনুর রহমান, সহকারী প্রকৌশলী মো. মোতাহার আলী, অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. আফজাল হোসেন, ঠাকুরগাঁওয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, ঠিকাদার মো. জনি, দিনাজপুর সড়ক বিভাগের রাবেয়া খাতুন এবং জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে নবাগত প্রকৌশলীকে ফুল দিয়ে বরণ এবং বিদায়ী অতিথিকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন