ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খোলা বার্তা

ধুনটে মাসুম টেলিকম এন্ড ইসলামিক কর্ণারে দোয়া মাহফিল

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজারে মাসুম টেলিকম এন্ড ইসলামিক কর্ণারের নতুনভাবে সংস্করণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার ময়-মুরুব্বি, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের প্রোপাইটর ও দৈনিক সকালের সময় এবং খোলা বার্তার সাংবাদিক মাওলানা রবিউল ইসলাম রবি বলেন, “আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়; সততা, আমানতদারি ও ন্যায়নীতির সঙ্গে পরিচালনা করলে ব্যবসাও ইবাদতে পরিণত হতে পারে। আমাদের লক্ষ্য হলো বিশ্বহরিগাছা বাজারের মানুষের প্রয়োজনীয় সেবা সহজলভ্য করা এবং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা। আমরা ক্রেতাদের সঙ্গে সুন্দর আচরণ, পণ্যের সঠিক মূল্য ও মানসম্মত সেবা নিশ্চিত করতে চাই। কোনো ধরনের প্রতারণা বা অসততার আশ্রয় না নিয়ে হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করাই আমাদের অঙ্গীকার।”

মাসুম টেলিকম এন্ড ইসলামিক কর্ণারে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা লেনদেন, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকসহ সব অপারেটরের সিম, ফ্লেক্সিলোড, এমবি ও মিনিট লোডের সুবিধা রয়েছে। পাশাপাশি নগদ ও বিকাশ অ্যাকাউন্ট খুলে দেওয়া এবং বিদ্যুৎ বিল পরিশোধের সেবাও দেওয়া হয়।

এছাড়া দোকানে আতর, টুপি, তসবিহ, জায়নামাজ, কোরআন শরিফ, কাফনের কাপড়সহ বিভিন্ন ইসলামিক সামগ্রী, বই-খাতা-কলম এবং লাইট, সুইচ, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী পাওয়া যাবে।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, ব্যবসায় বরকত ও সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি শাহাদাৎ হোসেন ও মাওলানা শরিফুল ইসলাম।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ধুনটে মাসুম টেলিকম এন্ড ইসলামিক কর্ণারে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত