ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খোলা বার্তা

‘আমরা যুদ্ধের রাজনীতি করি না, জনগণের পাশেই ছিলাম, আছি ও থাকব’ রায়গঞ্জে প্রতিবাদ সভায় রাহিদ মান্নান লেনিন

“আমরা যুদ্ধের রাজনীতি করি না; আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। জনগণের অধিকার ও কল্যাণের জন্যই আমাদের রাজনীতি।” — এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাহিদ মান্নান লেনিন বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে এসেছে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি দীর্ঘ পথ অতিক্রম করেছে।

তিনি বলেন, “বিএনপির রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি নয়। আমরা মানুষের অধিকার, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার রাজনীতি করি। জনগণের ওপর কোনো ধরনের অন্যায়-অবিচার আমরা মেনে নেব না।”

ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রসঙ্গে রাহিদ মান্নান লেনিন বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। প্রকৃত ঘটনা উদঘাটন করে যারা হামলার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্তের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে মতপার্থক্যকে কেন্দ্র করে সংঘাত, হামলা কিংবা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক রাজনীতিতে মানুষের মত প্রকাশের অধিকার এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

রাহিদ মান্নান লেনিন বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। দেশের মানুষের অধিকার ও কল্যাণকে সামনে রেখে দলটির নেতাকর্মীরা ভবিষ্যতেও মাঠে থাকবে।

প্রতিবাদ সভায় বক্তারা ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে প্রকৃতভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় রায়গঞ্জ উপজেলা বিএনপি, সলঙ্গা থানা বিএনপি, রায়গঞ্জ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

‘আমরা যুদ্ধের রাজনীতি করি না, জনগণের পাশেই ছিলাম, আছি ও থাকব’ রায়গঞ্জে প্রতিবাদ সভায় রাহিদ মান্নান লেনিন

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত