সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আলী মর্তুজা ও উপজেলা সেক্রেটারি এস এম মুনসুর আলী এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ আগস্ট রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জুলাইয়ের শহীদদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর, অসত্য, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইতিহাস ও বাস্তবতাকে পাশ কাটিয়ে এ ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জামায়াত নেতারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর একক সম্পদ নয়। দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতের মানুষ এতে অংশ নিয়েছেন এবং অনেকে জীবন দিয়েছেন। শহীদদের এই মহান আত্মত্যাগকে দলীয় সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ করা এবং তাঁদের আত্মত্যাগের প্রতি অবমাননাকর মন্তব্য করা কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের শহীদদের পরিচয় ও অবদান নিয়ে দায়িত্বহীন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে সংশ্লিষ্ট সবার বিরত থাকা উচিত। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে বলেও দাবি করেন জামায়াত নেতারা।
জামায়াত নেতারা আরও বলেন, সাইদুর রহমান বাচ্চুর মতো একজন প্রবীণ রাজনৈতিক নেতার কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত। কিন্তু বাস্তবভিত্তিক সমালোচনার পরিবর্তে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া তাঁর নিজের রাজনৈতিক মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করেছে।
বিবৃতিতে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত না করার জন্য সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে দায়িত্বশীল ও সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানান তাঁরা।
বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জুলাইয়ের শহীদ ও দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার আগে সংশ্লিষ্টরা যথাযথ তথ্য যাচাই করবেন এবং বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকবেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. সুমন আহমেদ।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন