বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রেজানুর ইসলাম খান রেজা।
রেজানুর ইসলাম খান রেজা বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একজন সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত।
তিনি এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও সাধুবাদ জানানো হয়েছে। তার সভাপতি হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যেও আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এলাকাবাসী বলেন, রেজানুর ইসলাম খান রেজা অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তার মতো একজন যোগ্য ও সমাজসেবী ব্যক্তি কলেজের এডহক কমিটির সভাপতি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।
এলাকাবাসী আরও আশা প্রকাশ করেন, রেজানুর ইসলাম খান রেজার নেতৃত্বে বিশ্বহরিগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক পরিবেশের আরও উন্নয়ন হবে।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন