ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
খোলা বার্তা

জয়পুরহাটে আখখেতে মিলল মানুষের কঙ্কাল

জয়পুরহাটে আখখেতে মিলল মানুষের কঙ্কাল
জয়পুরহাটে আখখেতে মিলল মানুষের কঙ্কাল

জয়পুরহাট সদর উপজেলার একটি আখখেত থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর মোড় এলাকার একটি খেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আখখেত থেকে শেয়াল হাড়গোড় রাস্তায় নিয়ে এলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খেতের ভেতরে কঙ্কাল দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

এদিকে, খবর পেয়ে গত ২০ আগস্ট সকালে নিখোঁজ হওয়া ক্ষেতলাল উপজেলার হোপীরহাট গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে ইজিবাইকচালক ফরিদের স্বজনেরা ঘটনাস্থলে যান। সেখানে পরনের পোশাক দেখে কঙ্কালটি ফরিদের বলে দাবি করেন তারা।

পুলিশ জানায়, স্বজনেরা পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেও ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জয়পুরহাটে আখখেতে মিলল মানুষের কঙ্কাল

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাট সদর উপজেলার একটি আখখেত থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর মোড় এলাকার একটি খেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আখখেত থেকে শেয়াল হাড়গোড় রাস্তায় নিয়ে এলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খেতের ভেতরে কঙ্কাল দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

এদিকে, খবর পেয়ে গত ২০ আগস্ট সকালে নিখোঁজ হওয়া ক্ষেতলাল উপজেলার হোপীরহাট গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে ইজিবাইকচালক ফরিদের স্বজনেরা ঘটনাস্থলে যান। সেখানে পরনের পোশাক দেখে কঙ্কালটি ফরিদের বলে দাবি করেন তারা।

পুলিশ জানায়, স্বজনেরা পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেও ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত