ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নৌকাবাইচে ধাক্কা লেগে দুই নৌকা ডুবল, মাঝিদের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকাবাইচ চলাকালে ধাক্কা লেগে প্রতিযোগিতায় অংশ নেওয়া দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই নৌকার মাঝিদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ডুবে যাওয়া নৌকা দুটির মধ্যে একটি উদ্ধার করা হলেও অপরটির সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা এলাকায় করতোয়া নদীতে নৌকাবাইচ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা ঘাট এলাকায় ঐতিহ্যবাহী পানসি নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থী জড়ো হন। প্রতিযোগিতা চলাকালে একপর্যায়ে ‘সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস’ ও ‘বংকিরাট নবশক্তি ফাইটার’ নামের দুটি নৌকা পাশাপাশি চলে আসে। এ সময় নৌকা দুটির মধ্যে ধাক্কা লাগলে উভয় নৌকাই নদীতে তলিয়ে যায়।

পরে নৌকার মাঝি ও সংশ্লিষ্টদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নৌকাবাইচের প্রতিযোগিতামূলক উত্তেজনা থেকেই দুই নৌকার মাঝিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “দুই নৌকার মধ্যে ধাক্কা লাগার একপর্যায়ে নৌকা দুটি তলিয়ে যায়। এর মধ্যে একটি নৌকা উদ্ধার করা হয়েছে। অপরটি এখনো পানির নিচে রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

ঘটনার পর নৌকাবাইচ এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নৌকাবাইচে ধাক্কা লেগে দুই নৌকা ডুবল, মাঝিদের সংঘর্ষে আহত ১০

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত