সিরাজগঞ্জের রায়গঞ্জে গলায় গামছা পেঁচিয়ে অচেতন করে কাঁচামাল ব্যবসায়ী মো. সুলতান শেখ (৩২)-কে মারধর করে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া দিগর প্রদীপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত সুলতান শেখ ওই এলাকার আব্দুল বারিকের ছেলে। তিনি কাঁচামাল কেনার উদ্দেশ্যে পাবনার ঈশ্বরদী উপজেলায় যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর গলায় গামছা পেঁচিয়ে অচেতন করে এলোপাতাড়ি মারধর করে এবং সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
পরে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থল থেকে দুটি জুতা, একটি ওড়না, একটি টর্চলাইট ও পানের কাগজ পাওয়া গেছে বলে জানা গেছে। ভুক্তভোগীর পরিবার ও স্বজনদের ধারণা, এ ঘটনায় এলাকার মাদকসেবীরা জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ হাসপাতালে গিয়ে আহত সুলতান শেখের খোঁজখবর নেয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন