ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

"ধর্ম যার যার রাষ্ট্র সবার"এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,সুন্দর,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মুজিব সড়ক রোডস্থ শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক মানিক সাহা সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ইনচার্জ মো: রাকিবুল হাসান, ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:আব্দুল মজিদ,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট রণজিৎ মন্ডল স্বপন,অ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ -সভাপতি ও সাবেক পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস,সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হিন্দু কল্যাণ ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা,সাংস্কৃতিক সম্পাদক কার্তিক চন্দ্র বর্মন,দপ্তর সম্পাদক সন্টু গুন,কোষাধক্ষ্য নিলয় পাল,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলক,সহ-সভাপতি রুমন কুন্ডু,সাধারণ সম্পাদক জনি সাহা,শহর পূজা উদযাপন সাধারণ সম্পাদক রিঙ্কু কুন্ডু,জেলা পূজা উদযাপনের সদস্য জিৎ পাল সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।  

এসময় বক্তারা বলেন,আসন্ন দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি,পূজামণ্ডপের নিরাপত্তা,আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিতে হবে। 

দুর্গোৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বয়ের আমরা কাজ করতে চাই। বক্তারা আরো বলেন, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান করি।

উল্লেখ্য,শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতন সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিবছর সিরাজগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে নানা আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত