সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ মো. শাহিনুর (৩২) নামে এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের কথা জানিয়েছেন বলে দাবি করেছে এসআরবি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার সাতটিকরী তালতলা এলাকায় হামিম হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিনুর জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে।
এসআরবি-১২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনুর দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এসআরবি-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন