ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে নিখোঁজের তিন দিন পর যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের তিন দিন পর যমুনা নদী থেকে সবুজ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে সদর উপজেলার ক্রসবার-৪ এলাকায় নদীর তীরে মরদেহটি ভেসে ওঠে।

নিহত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর হাসাইল (ভূয়াহাট বাজার) গ্রামের মো. খোকন আলীর ছেলে। তিনি বালুবাহী বলগেটের চালক হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা মো. খোকন আলী জানান, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে যমুনা নদীতে বালুবাহী বলগেটে অবস্থান করছিলেন সবুজ। এ সময় বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার দুপুরে ক্রসবার-৪ এলাকায় যমুনা নদীর তীরে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা সেটি নদীর কিনারে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মো. খোকন আলী মরদেহটি তাঁর ছেলে সবুজের বলে শনাক্ত করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা আগে অবগত ছিলেন না। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে নিখোঁজের তিন দিন পর যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জে নিখোঁজের তিন দিন পর যমুনা নদী থেকে সবুজ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে সদর উপজেলার ক্রসবার-৪ এলাকায় নদীর তীরে মরদেহটি ভেসে ওঠে।

নিহত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর হাসাইল (ভূয়াহাট বাজার) গ্রামের মো. খোকন আলীর ছেলে। তিনি বালুবাহী বলগেটের চালক হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা মো. খোকন আলী জানান, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে যমুনা নদীতে বালুবাহী বলগেটে অবস্থান করছিলেন সবুজ। এ সময় বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার দুপুরে ক্রসবার-৪ এলাকায় যমুনা নদীর তীরে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা সেটি নদীর কিনারে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মো. খোকন আলী মরদেহটি তাঁর ছেলে সবুজের বলে শনাক্ত করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা আগে অবগত ছিলেন না। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত