ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ, আহত ৫

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের আগবয়রা গ্রামে জমির বন্ধকী টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে যেয়ে দেখা যায়, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আগবয়রা গ্রামের সোহাগ রানা ওরফে টুকুর বাড়ির সামনে পাকা সড়কে এঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগীর আত্নীয় মো. মুকুল হোসেন। ওই অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন: রমু আলম দুদু (৪২), ফিরোজ প্রামাণিক (৪০), জেল হোসেন (৭০), রফিকুল ইসলাম (৪৫), আব্দুল হামিদ ওরফে বাদুলী (৫৮), সাইদুল ইসলাম (৫৫), ওমর ফারুক লিমন (১৯), গোলাম হোসেন (৫৫), বাদশা (৫২), রহমত আলী (৩৮), আনোয়ার হোসেন (২৭), হীরা (৩২), আলিম প্রামাণিক (৪৫), হবিবার রহমান খান (৭০), জাহাঙ্গীর (৩৮), জয়নাল আবেদীন (৬৫), মকবুল প্রামাণিক (৬০), আব্দুস সাত্তার (৬০), মিন্টু প্রামাণিক (৫০), আলম (৪৬), রুহুল আমিন (৪৫), ইব্রাহীম প্রামাণিক (৭০), বাহার আলী (৫০), আব্দুর রাজ্জাক (৪৫), আজিবার আলী (৫০), সোলায়মান (৬০) ও শাহীন (৩৫)। তারা সবাই আগবয়রা গ্রামের বাসিন্দা। 

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রমু আলম দুদু তার শালিকা পপি খাতুনের কাছ থেকে জমি বন্ধক হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা নেন। জমিটি বর্গা চাষ করে নিয়ম অনুযায়ী ফসল দেওয়ার কথা থাকলেও ২০২৩ সালে মাত্র ছয় মণ ধান দেওয়ার পর আর কোনো ফসল বা টাকা ফেরত দেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও টাকা ফেরত না দেওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

পরবর্তীতে ঘটনার দিন মুকুল হোসেনের বড় ভাই মো. রব্বানী তালুকদার অভিযুক্ত রমু আলম দুদুর কাছে পাওনা টাকা পরিশোধের কথা বললে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে অভিযুক্তরা দা, ছোড়া, লাঠি ও লোহার রডসহ দলবদ্ধ হয়ে রব্বানীকে ঘিরে হামলা করেন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া মো. রেজাউল করিম পাশা, মো. হায়দার আলী, মো. হযরত আলী ও মো. সোহরাব আলীকেও ধারালো অস্ত্র, লোহার রড ও কাঠের বাটাম দিয়ে মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিএনজিযোগে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে রব্বানী তালুকদার, রেজাউল করিম পাশা, হায়দার আলী, সোহরাব আলী ও হযরত আলী হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী মুকুল হোসেন বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আমার বড় ভাইসহ স্বজনদের ওপর হামলা করা হয়েছে। কয়েকজনের মাথায় গুরুতর জখম হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে মামলা নেওয়া হবে। আহত হয়ে হাসপাতালেও ভর্তি আছে মানুষ, মামলা হবেই।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে জমির টাকা ফেরত চাওয়ায় হামলার অভিযোগ, আহত ৫

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত