ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

 ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে সংরক্ষণ, আধুনিক নকশা ও বাজারব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং স্থানীয় কারুশিল্পীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে  মৃৎশিল্পীদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদরের আক্চা ইউনিয়নে অবস্থিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উদ্বোধন করেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক ও কর্মশালা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ড. মুহম্মাদ শহীদ উজ জামান।

এসময় কর্মশালা বাস্তবায়ন পরিষদের রিসোর্স পার্সন ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের চেয়ারম্যান চন্দ শেখর সাহা, সহকারী রিসোর্স পার্সন আশরাফুল আলম শাওন, সহকারী সমন্বয়ক রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশিকুর রহমান রিজভী,  উপদেষ্টা চন্দনা ঘোষ, সুজন খান, খোকন দাস, আইনুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সমতলের পাল সম্প্রদায়ের ৩০ জন মৃৎশিল্পী অংশগ্রহণ করেন। কর্মশালায় দেশবরেণ্য ডিজাইনার চন্দ্র শেখর সাহা উপস্থিত থেকে মৃৎশিল্পীদের সঙ্গে নকশা, পণ্য উন্নয়ন ও আধুনিক চাহিদাভিত্তিক মৃৎপণ্য তৈরির বিষয়ে মতবিনিময় করবেন।

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক ও কর্মশালা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ড. মুহম্মাদ শহীদ উজ জামান বলেন, বাংলাদেশের গ্রামীণ জীবন, লোক ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মৃৎশিল্পের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী এ শিল্পের অনেক ক্ষেত্রেই সংকট তৈরি হয়েছে। তাই প্রাচীন ঐতিহ্য ও কারিগরি দক্ষতাকে ধরে রেখে নতুন প্রজন্মের রুচি ও পর্যটন বাজারের উপযোগী পণ্য তৈরির মাধ্যমে মৃৎশিল্পকে নতুনভাবে বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কর্মশালায় ঐতিহ্যবাহী মৃৎশিল্পের পাশাপাশি আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য, নান্দনিকতা, ব্যবহারিক উপযোগিতা এবং বাজারজাতকরণের বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে স্থানীয় মৃৎশিল্পীদের উৎপাদিত পণ্যকে দেশীয় পর্যটন ও আন্তর্জাতিক পর্যটন বাজারের সঙ্গে সংযুক্ত করার সম্ভাবনাও আলোচনায় আসবে।

কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে কারু শিল্পদের কাজের স্বীকৃতি সনদপত্র প্রদান করেন অতিথিরা।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর দীর্ঘদিন ধরে দেশের লোকজ সংস্কৃতি, কৃষি, জীববৈচিত্র্য ও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে কাজ করে আসছে। মৃৎশিল্প কর্মশালার মাধ্যমে এ কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি লোকায়নকে ঘিরে স্থানীয় ঐতিহ্যনির্ভর ইকো-ট্যুরিজম বিকাশের সম্ভাবনাও আরও জোরালো হবে বলে আশা করছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত