সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও ডাকসুর সাবেক জিএস রাশেদ খানকে হাসপাতালে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে গিয়ে সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নেন রাশেদ খান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাচ্চুর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে অসুস্থ বোধ করলে সিরাজগঞ্জের চিকিৎসকরা সাইদুর রহমান বাচ্চুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার অসুস্থতার খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আমার অসুস্থতার খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে হাসপাতালে পাঠিয়েছেন। এ জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি আমার জন্য দোয়া করেছেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও সাহসের বিষয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে রয়েছেন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন