আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
এছাড়াও দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা মাহিদুল ইসলাম অঙ্কন। তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারীকে বিশ্রাম দিয়েছে বিসিবি। বর্তমানে আবুধাবি টি-টোয়েন্টিতে খেলছেন তাসকিন। মূলত আইএল টি-টোয়েন্টিতে দল পাওয়ার কারণে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই টাইগার এ পেসার।
আগামী ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন