বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরকে সামনে রেখে প্রথমবারের মতো নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণের সম্ভাবনা আরও জোরদার হয়েছে। বিসিবি গত ১১ অক্টোবর ঘোষিত ১০টি ফ্র্যাঞ্চাইজির তালিকায় নোয়াখালী ও ময়মনসিংহকে নতুন হিসেবে অন্তর্ভুক্ত করলেও, প্রথম ধাপে নোয়াখালীর মালিকানা পেতে চাওয়া বাংলা মার্ক লিমিটেড বাদ পড়ে।
নতুন তথ্য অনুযায়ী, দেশ ট্রাভেলস নামের প্রতিষ্ঠানটি নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিক হতে আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শুরুতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তালিকায় জায়গা পায়নি। এবার তারা নোয়াখালীসহ চট্টগ্রাম অঞ্চলে নতুন করে বিনিয়োগের তৎপরতা চালাচ্ছে।
এর মধ্যেই ৫ নভেম্বর বিপিএল গভর্নিং কাউন্সিল আগামী পাঁচ আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করলেও, বেশ কয়েকটি দল এখনও ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে না পারায় সময়সীমা বাড়ানো হয়েছে। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তাদের স্থানে নতুন দল আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
সূত্রের দাবি, চট্টগ্রাম রয়্যালসের জায়গায় ‘চট্টগ্রাম এক্সপ্রেস’ নামে নতুন একটি দল দেখা যেতে পারে, যেটির মালিকানাও পেতে পারে দেশ ট্রাভেলস। পাশাপাশি তারা ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েও আলোচনায় আছে।
এখনও নিশ্চিত নয় নোয়াখালী নতুন ৬ নম্বর দল হিসেবে যুক্ত হবে, নাকি বিতর্কিত চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির বিকল্প হিসেবে আসবে। সবকিছুই নির্ভর করছে ৩০ নভেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের নিলামের ওপর, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি।
নোয়াখালীর নাম বিপিএলে ওঠার পর থেকেই স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ক্রিকেট বোর্ড মনে করছে, নতুন দল যুক্ত হলে টুর্নামেন্ট আরও প্রতিযোগিতামূলক ও রঙিন হয়ে উঠবে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন