ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সেমিফাইনালের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। একের পর এক হাস্যকর ভুলের পর সুপার ওভারে গড়ায় ম্যাচ। যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত দুই উইকেট হারায়। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠল বাংলাদেশ।

এর আগে, টস হেরে আগে ব্যাটিং পায় আকবর আলীর দল। তবে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। তাদের ওপেনিং জুটিতে ৪.২ ওভারেই আসে ৪৩ রান।

১৪ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিসান। এরপর দ্রুত আরও বেশ কিছু উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান।

এদিন ব্যাট হাতে সোহানকে সঙ্গ দিতে ব্যর্থ হন জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনিরা। শেষদিকে ঝড়ো ইনিংস খেলে দলের রান দুশর কাছাকাছি নিয়ে যান মেহেরব ও ইয়াসির রাব্বি। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সেমিফাইনালের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। একের পর এক হাস্যকর ভুলের পর সুপার ওভারে গড়ায় ম্যাচ। যেখানে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলেই ভারত দুই উইকেট হারায়। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১ রান। সেই সহজ লক্ষ্য কঠিন করে তোলার পর ওয়াইডের কল্যাণে জিতে ফাইনালে উঠল বাংলাদেশ।

এর আগে, টস হেরে আগে ব্যাটিং পায় আকবর আলীর দল। তবে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। তাদের ওপেনিং জুটিতে ৪.২ ওভারেই আসে ৪৩ রান।

১৪ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিসান। এরপর দ্রুত আরও বেশ কিছু উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন সোহান। তিনি ৪৬ বলে ৬৫ রান করে আউট হয়ে যান।

এদিন ব্যাট হাতে সোহানকে সঙ্গ দিতে ব্যর্থ হন জাওয়াদ আবরার, আকবর আলী ও আবু হায়দার রনিরা। শেষদিকে ঝড়ো ইনিংস খেলে দলের রান দুশর কাছাকাছি নিয়ে যান মেহেরব ও ইয়াসির রাব্বি। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত