ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

৮ বছর পর সরাসরি বিদেশি ফ্লাইট চালু হচ্ছে ওসমানী বিমানবন্দরে

দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর অবশেষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ওমানের বিমান সংস্থা সালামএয়ার সিলেট-মাস্কাট (ওমানের রাজধানী) রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।

জানা গেছে, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত হলেও দীর্ঘদিন ধরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছিল না। দুবাইভিত্তিক ফ্লাইদুবাই কয়েক বছর ফ্লাইট পরিচালনা করলেও ২০১৮ সাল থেকে তা বন্ধ রয়েছে।

সম্প্রতি আবারও ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে সালামএয়ারের ফ্লাইট চালুর পর ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স এখান থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে বলে জানা গেছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, প্রাথমিকভাবে সালামএয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এতে তুলনামূলক কম ভাড়ায় ওমানপ্রবাসী সিলেটিদের যাতায়াতের সুযোগ তৈরি হবে।

সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, সালামএয়ারের বৈশ্বিক নেটওয়ার্ক বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপজুড়ে বিস্তৃত। বর্তমানে এয়ারলাইনটি ৩৮টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

তিনি জানান, বাংলাদেশ থেকে সালামএয়ার প্রতি সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে সাতটি এবং সিলেট থেকে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট পরিচালনা শুরু করে ফ্লাইদুবাই। ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট-দুবাই রুটে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরুতে সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট পরিচালনা করলেও যাত্রী চাহিদা বাড়ায় পরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হতো। তবে পরিচালনাগত সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট-দুবাই রুটে ফ্লাইট বন্ধ করে দেয় এয়ারলাইনটি।

সূত্র: টিবিএস

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

৮ বছর পর সরাসরি বিদেশি ফ্লাইট চালু হচ্ছে ওসমানী বিমানবন্দরে

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত