সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগে উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং শাহীন রেজার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, আজিজুর রহমান মানু, শফিউল মোমেন শফি, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন এবং আব্দুর রাজ্জাক সন্টুসহ বিএনপি, যুবদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন